1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

চুনারুঘাটে কৃষককে মারধর: টাকা চুরি ও মামলা

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে এক কৃষককে মারধর করে তার গরু বিক্রির এক লাখ পনেরো হাজার টাকা চুরি করেছে একদল দুর্বৃত্ত। জানা যায়, গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) বিকাল ৩ টার দিকে চুনারুঘাট পৌর শহরের মধ্য বাজারে নিরঞ্জন পালের স্বর্ণের দোকানের সামনে মধ্য পাকুড়িয়া গ্রামের কৃষক আফছর আহমদ মুসাইদ (৪০)কে গতিরোধ করে একই গ্রামের মর্তুজ আলীর ছেলে দিদার মিয়া (৫৫), দিদার মিয়ার ছেলে মোঃ জাবেদ মিয়া (২০) , মোঃ জুবেদ মিয়া (২০) ও শাকিব মিয়া (১৯) তাকে রামদা দিয়ে কুপিয়ে মাথায় জখম করে। এ সময় আক্রমণকারীরা মুসাইদের পড়নে
লুঙ্গির গুজে থাকা গরু বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। মুসাইদের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন।

এব্যাপারে সোমবার (৪ মে)
মুসাইদ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-২) আদালত হবিগঞ্জে মোঃ দিদার মিয়াকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে চুনারুঘাট থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews