1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

চুনারুঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য আটক

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

 

সারোয়ার নেওয়াজ শামীম: হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুর চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার করেছে পুলিশ।

জানাযায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ এর সুদক্ষ দিক-নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার, (মাধবপুর সার্কেল) জনাব এ,কে,এম সালিমুল হক এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির মাধ্যমে গত ২৬ মার্চ ২০২৬ ইং তারিখে অভিযান পরিচালনা করে ৬ (ছয়)জনকে আটক করে।

উক্ত অভিযানে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মোঃ শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমিন মীর এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ সুমন মিয়াসহ সঙ্গীয় ফোর্স প্রথমে হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ জহির হোসেন (২৫) ও মোঃ জাকির হোসেন (২৮), উভয়ের পিতা- মোঃ জালাল, সাং- শিবপাশা, থানা- আজমিরিগঞ্জ, বর্তমান ঠিকানা- উমেদনগর গরুরচর, হবিগঞ্জ পৌরসভা।

গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তীতে মাধবপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চক্রের আরও ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল ১) মোঃ সোহেল মিয়া ওরফে রহমত আলী (৪৬), ২) মোঃ নাহিদ মিয়া (২৪), ৩) মোঃ কালু মিয়া (৪০) এবং ৪। মোঃ সোহাগ মিয়া (৩৩)। গ্রেফতারকৃত সকলের বর্তমান ঠিকানা মাধবপুর পৌরসভা, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।

গ্রেফতারকৃত আসামীদের দেওয়া স্বীকারোক্তি মত অভিযান চালিয়ে আসামী মোঃ সোহাগ মিয়ার ভাঙ্গারীর দোকান থেকে মামলার (চুনারুঘাট থানার মামলা নং-২৭, তারিখ- ২৮/০৩/২০২৬ ইং, ধারা-৪৫৭/৩৮০ (পেনাল কোড) চুরি যাওয়া ২২ কেজি তামার তার, ১০ কেজি ৪০০ গ্রাম তামার প্লেইট ও ৪৬ কেজি ৯০০ গ্রাম ট্রান্সফরমারের লোহা উদ্ধার করা হয়, যার সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৮৩,৭৬০ টাকা।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের যথাযত আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews