1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

চুনারুঘাটে ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ: জনমনে ক্ষোভ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের
মানিক ভাণ্ডার এলাকায় এলজিইডি’র (LGED) তত্ত্বাবধানে নির্মাণাধীন একটি ব্রিজের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

সিডিউল অনুযায়ী কাজ না করা এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। জনগুরুত্বপূর্ণ এই ব্রিজের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে চরম সংশয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের ঢালাই কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইটের খোয়া এবং কাদা মিশ্রিত বালু। স্থানীয়দের অভিযোগ, রড বাঁধাইয়ের ক্ষেত্রেও নকশা (Design) অনুসরণ করা হচ্ছে না। ঢালাইয়ের সময় তদারকি করার জন্য সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলীর উপস্থিত থাকার কথা থাকলেও তাকে নির্মাণস্থলে দেখা যায়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো দায়সারাভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, “আমরা বারবার নিম্নমানের কাজের প্রতিবাদ করলেও ঠিকাদারের লোকজন তা কর্ণপাত করছে না। উল্টো প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানো হচ্ছে। এভাবে ব্রিজ নির্মাণ হলে তা উদ্বোধনের আগেই ধসে পড়ার ঝুঁকি রয়েছে।”

এই বিষয়ে জেলা প্রশাসন ও জেলা নির্বাহী প্রকৌশলীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। এলাকাবাসীর দাবি, অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করে ব্রিজের কাজের গুণগত মান পরীক্ষা করা হোক এবং অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে স্থানীয় প্রকৌশল বিভাগের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত কাজের মান উন্নয়নের জন্য কাজ বন্ধ রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন দাবি করছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট