1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত 

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব। উৎসবকে ঘিরে উপজেলা পরিষদ চত্বরে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ, যেখানে লোকজ সংস্কৃতি, সংগীত, নৃত্য ও ঐতিহ্যবাহী নানা আয়োজন উপভোগ করেন সর্বস্তরের মানুষ।

“শিল্প-সংস্কৃতি-সংগ্রাম, আমাদের যুদ্ধ অবিরাম” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুনারুঘাট উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় এই ব্যতিক্রমধর্মী বর্ষবরণ উৎসব।

সকাল ৭টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করা হয়। এরপর আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খেলাধুলা ও শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজনে সারাদিন উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট-মাধবপুর আসনের মাননীয় সংসদ সদস্য এস এম ফয়সল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—“আমি নেতা নই, আপনাদের সেবক হতে চাই।” তার এই বক্তব্য উপস্থিত জনতার মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে এবং মানবিক নেতৃত্বের একটি শক্তিশালী বার্তা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি ও ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিন-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, পিপি এডভোকেট আব্দুল হাই, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উৎসবের আয়োজন ছিল অত্যন্ত বৈচিত্র্যময় ও মনোমুগ্ধকর। এতে ছিল— মাআবাহন সংগীত, আবৃত্তি, নৃত্য, পুঁথিপাঠ, লোকগান, লাঠিখেলা, আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য, বুড়ুর নাচ এবং বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়াও প্রখ্যাত শিল্পী লাভলী দেব এবং মরহুম শিল্পী শেখ মো. আবু তাহের-এর দলীয় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের মাঝে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এমন আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও নববর্ষের তাৎপর্য তুলে ধরে সংস্কৃতি চর্চাকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত চুনারুঘাট উপজেলা পরিষদ চত্বরে এই বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়। আয়োজকরা ভবিষ্যতেও এমন অনুষ্ঠান অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews