1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

মাধবপুরে ভিজিএফ চাল কেলেঙ্কারি ফাঁস করায় সাংবাদিকের ওপর হামলা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

 

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে আলোচিত ভিজিএফ চাল চুরির ঘটনার গত বুধবার (১১ মার্চ) সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে বহরা ইউনিয়ন পরিষদের সামনে কলেজ রোডে বেলাল ডাক্তারের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মুজাহিদ মসি, তিনি আরটিভি ও দৈনিক কালবেলার মাধবপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।

মুজাহিদ মসি জানান, বহরা ইউনিয়নের চাল চুরির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ ও ভিডিও নিউজ প্রচারের পর থেকেই অভিযুক্ত ইউপি সদস্য এনামুল হক ফয়সল তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। এরই ধারাবাহিকতায় প্রকাশ্যে তার ওপর হামলা চালানো হয়।এ সময় গ্রাম পুলিশ সদস্যদের সামনে দাঁড়িয়ে ছিল। হামলার সময় তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তিনি ঘটনাস্থল থেকে রক্ষা পান।

এ ঘটনায় অভিযুক্ত এনামুল হক ফয়সলের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত ইউপি সদস্য এনামুল হক ফয়সল এ বিষয়ে বলেন, “সাংবাদিকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে, তবে ভুল সংবাদ প্রচারের কারণেই পরিস্থিতির সৃষ্টি হয়।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অনিয়ম, প্রকল্পের অর্থ আত্মসাৎ, মাদক সংশ্লিষ্টতা ও চাল চুরির অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট