1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

ঐতিহাসিক তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা সমাবেশ- ৪ এপ্রিল

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

 

কালনেত্র প্রতিনিধি: হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে আগামী ৪ এপ্রিল ২০২৬ ইং, সকাল ১১:০০ ঘটিকায় মহান মুক্তিযুদ্ধের প্রথম সদরদপ্তর, ঐতিহাসিক তেলিয়াপাড়া-য় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশ।

এতে সভাপতিত্ব করবেন জনাব গোলাম মোস্তফা রফিক আহবায়ক, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- মাননীয় এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, এড. আহামেদ আযম খান-এমপি, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন-এমপি, মাননীয় হুইপ, আলহাজ্ব জি কে গউছ-এমপি, মাননীয় চিফ প্রসিকিউটর (এটর্নি জেনারেল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল- এডভোকেট আমিনুল ইসলাম, আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ ফয়সল-এমপি (হবিগঞ্জ-৪), ডা. সাখাওয়াত হাসান জীবন-এমপি (হবিগঞ্জ-২), ড. রেজা কিবরিয়া-এমপি (হবিগঞ্জ-১), শাম্মী আক্তার, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য, বিএনপি, নাঈম জাহাঙ্গীর, আহবায়ক কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, সাদেক খান, সদস্য সচিব, কেন্দ্রীয় কমান্ড।

সঞ্চালনায় থাকবেন জনাব হুমায়ুন কবির, সদস্য সচিব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।

সমাবেশটির আয়োজক মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও সর্বস্তরের জনতা।

সার্বিক সহযোগিতা, তত্ত্বাবধান ও সমন্বয়ে কাজ করছে চিফ প্রসিকিউটর (এটর্নি জেনারেল) এডভোকেট আমিনুল ইসলাম।

আসুন, দলে দলে উপস্থিত হয়ে ঐতিহাসিক তেলিয়াপাড়ার এই মহাসমাবেশকে স্মরণীয় ও সফল করি।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট