1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

লাখাইয়ে সরকারি চাল পাচারের সময় ডিলার রতন আটক

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে দীর্ঘদিন ধরে অনিয়ম ও নয়-ছয়ের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে।

অবশেষে চাল পাচারের সময় সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন ওই ডিলার, যিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

আটক ব্যক্তি জাকারিয়া চৌধুরী রতন (৪০) লাখাই উপজেলার করাব গ্রামের মৃত কছির মিয়ার ছেলে। তিনি করাব এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের দায়িত্বে নিয়োজিত ডিলার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে নিয়মিতভাবে চাল বিতরণে অনিয়ম, কম দেওয়া এবং সুবিধাভোগীদের বঞ্চিত করার অভিযোগ ওঠে। তিনি বরাদ্দকৃত চালের একটি অংশ আত্মসাৎ করে বিভিন্ন সময়ে বাইরে পাচার করতেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কয়েকদিন ধরে এলাকায় সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে গত রোববার (বিকেলে) করাবের কদমতলী এলাকা থেকে একটি টমটম (ইজিবাইক) যোগে তিন বস্তা চাল হবিগঞ্জ শহরের দিকে পাচারের সময় সেনাবাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।

পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ ইসলাম ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলাম বলেন, চালসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া আরও কোথাও চাল মজুদ রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে। প্রাথমিকভাবে তার ডিলারশিপ লাইসেন্স বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews