1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রেমা-কালেঙ্গা বনের পাহারাদারের বাড়িতে গাছ চোরদের হামলা: আটক ১ লাখাইয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ যুবক গ্রেপ্তার ছনখলাা গ্রামে বসতগৃহে হামলা; গৃহবধূকে মারধরের অভিযোগ স্বাধীনতা দিবস বাঙালির আত্মপরিচয়ের অমর দিন- কালনেত্র  শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতির বাইরে রাখতে হবে: হুইপ জি কে গউছ সাংবাদিকতার বহুমাত্রিক বাস্তবতা: আদর্শ, অবক্ষয় ও প্রত্যাশার গল্প লাখাাইয়ে ছুটিতে  বাড়ি এসে  পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু: মহান স্বাধীনতা দিবসে গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি চুনারুঘাটে সৃজনশীল মেধাবিকাশের আলোক প্রজ্বলন হবিগঞ্জ নিমতলায় স্বাধীনতার ২৬ মার্চ সন্ধ্যায় মঞ্চ নাটক দেখার আহ্বান

ছনখলাা গ্রামে বসতগৃহে হামলা; গৃহবধূকে মারধরের অভিযোগ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

 

স্থানীয় সংবাদদাতা : চুনারুঘাট উপজেলার ছনখলা গ্রামের রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বসতগৃহে দুর্বৃত্ত হামলা চালিয়ে তার স্ত্রী শাবানা বেগম (২১)কে গুরুতর আহত, ভাংচুর ও লুটপাটের ঘটনার অভিযোগ উঠেছে একই গ্রামের সুজন (৩২), সেলিম (৪০), সাকিব (২২), রকিব (১৯), মিনারা (৪০) সহ আরও অনেকের বিরুদ্ধে ।

আহত গৃহবধূ শাবানাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায়।

শাবানার স্বামী রফিকুল ইসলাম বলেন, তার বাগানের আম চুরি করার ঘটনায় সেলিমের পুত্র সাকিব এর সাথে গ্রামের রাস্তায় তার বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ পর তার আত্মীয়স্বজন নিয়ে তার বাড়িতে এসে বসতগৃহে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে তার স্ত্রী শাবানার উপর হামলা চালায়। আসবাবপত্র ভাংচুর করে নগদ ১লক্ষ ৭৫ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। দুর্বৃত্তদের বটির কোপে শাবানার মাথায় গুরুতর জখম হয়। তখন রফিকুল বাড়িতে ছিলেন না। সংবাদ পেয়ে তিনি এসে আশপাশের লোকজন এর সহযোগিতায় শাবানাকে হাসপাতাল নিয়ে যান। শাবানার সারা শরীরে হামলাকারীরা নানান জখম করেছে। তার কাছে আম চুরি এবং হামলার ঘটনার সিসি ফুটেজ রয়েছে।

সেলিম ছনখলা গ্রামের মৃত ছাবু মিয়ার পুত্র।
সাকিব ও রকিব সেলিম এর পুত্র। মিনারা সেলিম এর স্ত্রী। এবং সুজন একই গ্রামের মৃত লিয়াকত মিয়ার পুত্র।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট