1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
উঁচু-নিচু টিলা আর সবুজ চা বাগানে ঘেরা সাতছড়ি উদ্যান, চুনারুঘাট | দর্শণীয় স্থান চুনারুঘাটে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে “ঈদ আড্ডা” অনুষ্ঠিত বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত মিন্টু মিয়া, আর্থিক সাহায্যের আবেদন চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতীয় ২ নাগরিককে হস্তান্তর ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের ঢল চুনারুঘাটের রামগঙ্গায় মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ দেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বন রেমা-কালেঙ্গা | দর্শণীয় স্থান দেশের বৃহৎ জলাবন ‘লক্ষ্মীবাউর’ হবিগঞ্জ | দর্শণীয় স্থান অনলাইন জুয়াড়িদের কবলে হবিগঞ্জ! নিরব প্রশাসন! মাধবপুরে অবৈধ বালু উত্তোলন: ক্ষমতার ছায়ায় চলছে নদী লুট!

চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতীয় ২ নাগরিককে হস্তান্তর

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তে ভারতীয় দুই নাগরিককে হস্তান্তর করা হয়েছে।

(২৩ মার্চ) সোমবার সকাল ১১ টায় জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের স্থলবন্দর এলাকায় ১৯৬৬ এস-১ পিলারের সামনে চুনারুঘাট থানা পুলিশ, বিজিবি ও কারারক্ষীর উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়।

এ সময় বাল্লা বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম, চুনারুঘাট থানার পক্ষে এসআই সজল কুমার পাল ও ভারতের পক্ষে অতিরিক্ত মহকুমা শাসক (মোহনপুর) ধৃতি শেখর রায়, আইপিএস অফিসার ডি কুডিয়াওসো, বিএসএফ এর কোম্পানি কমান্ডার অশোক কুমার, খোয়াই থানার ওসি কে.ডি সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।

জানাযায়, গত ১০ ডিসেম্বর ২০২৫ সালে মাধবপুর সীমান্তের ধর্মঘর এলাকায় আটক হন, ভারতীয় নাগরিক শ্রী অমুল্য বিশ্বাসের ছেল শ্রী অজিৎ বিশ্বাস ও পিয়ারী দাশের ছেলে শ্রী সমীর দাশকে আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। উভয়ের জেলা পশ্চিম ত্রিপুরায়।

পরে বাংলাদেশের হবিগঞ্জ কোর্টের বিচারক তাদের ২৮ দিনের সাজা প্রদান করেন। কিন্তু আইনি জটিলতায় ১৬ মাস পরে তাদেরকে আজ ভারতীয় পুলিশ ও বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট