
কালনেত্র প্রতিবেদন: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চুনারুঘাটের আমুরোড বাজারে ক্রেতাদের জন্য আকর্ষণীয় দামে বিভিন্ন ধরনের কাপড় বিক্রি করা হচ্ছে। আমুরোড উত্তর বাজারের আশা অফিসের সম্মুখের তিনতলা আলহাজ আব্দুল মতলিব মার্কেটের নিচতলায় অবস্থিত Saffat বস্ত্র বিতানে নারী, পুরুষ ও শিশুদের জন্য দেশি-বিদেশি নানা ধরনের কাপড় সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে।
দোকানটির মালিক তরুণ উদ্যোক্তা সাফাওয়াত আল মুবিন তালুকদার জানান, ঈদ উপলক্ষে ক্রেতাদের কথা বিবেচনা করে স্বল্পমূল্যে মানসম্মত কাপড় সরবরাহ করা হচ্ছে। এখানে দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ড ও ডিজাইনের কাপড় পাওয়া যায়, যা ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিক্রি করা হচ্ছে।
তিনি আরও জানান, স্থানীয় ক্রেতাদের পাশাপাশি আশপাশের এলাকার অনেক ক্রেতাও এখান থেকে সুলভ মূল্যে কাপড় সংগ্রহ করতে আসছেন।
ন্যায্য মূল্য ও মানসম্মত পণ্যের কারণে দোকানটির পণ্য অনলাইনেও বিক্রির শীর্ষে। আছে ক্রেতাদের ভিড়।
দ.ক.সিআর.২৬