1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় শটগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে এসব উদ্ধার করা হয়।

র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় সাড়ে ১০টার দিকে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কালভার্টের নিচে ঝোপের মধ্যে পরিত্যক্ত একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি দেশীয় একনলা শটগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে।চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews