1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মাদক উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

 

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী পৃথক দুইটি অভিযানে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের ০৫ টি ভারতীয় গরু এবং ৪৮ বোতল ভারতীয় মদ আটক করেছে।

১০ মার্চ ২০২৬ তারিখ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ০৫ টি ভারতীয় গরু এবং ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে, যার সিজার মূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকা।

৫৫বিজিবি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের গোপন সংবাদের প্রেক্ষিতে গতরাত বারোটার সময়ে সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রামনগর নামক এলাকায় ভারত হতে মাদক পাচারকারীরা মাদক নিয়ে এসে সীমান্ত এলাকায় জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখে। রাজেন্দ্রপুর বিজিবি টহল সংবাদ পেয়ে উক্ত স্থানে তল্লাশী করে জঙ্গলের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।

এছাড়াও পৃথক আরেকটি বিশেষ অভিযানে গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুইবিল নামক স্থানে গত ০৯ মার্চ ২০২৬ তারিখ বেলা ১২ টার সময় চোরাকারবারীরা ভারত হতে ০৫ টি গরু নিয়ে আসে। সুবিধামত সময়ে পাচারের উদ্দেশ্যে গরুগুলো জঙ্গলের ভেতর লুকিয়ে রাখে। পরবর্তীতে গুইবিল বিওপির টহলদল অভিযান পরিচালনা করে উক্ত গরু গুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews