1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি জারুলিয়ার আজাদ কারাগারে

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃত আজাদ মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে।

মঙ্গলবার (০৩ মার্চ) সন্ধ্যায় এই তথ্যটি নিশ্চিত করেছেন, চুনারুঘাট থানার উপসহকারী পুলিশ পরিদর্শক এসআই বিমল।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে । এসময় গণধর্ষণ মামলার আসামি বাড়িতে অবস্থান করছে বলে খবর আসে। তাৎক্ষনিক পুলিশ সদস্যরা উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি মোঃ আজাদ মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বিগত ৭ ফেব্রুয়ারি শনিবার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের আফজল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম বাদী হয়ে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, সাফিয়া বেগমকে রাণীগাও ইউনিয়নের হাকাছড়ার ভাড়া বাসার পিছনের বাশঝাড়ের তলায় রাত আনুমানিক ১০:৩০ থেকে ১১ টার দিকে রানীগাও এলাকার ৪ ব্যক্তি ও জারুলিয়ার আজাদ মিয়া মিলে সাফিয়াকে গণধর্ষণ করেন। যদিও রাণীগাও এর ওই চার ব্যক্তির সাথে বয়স, পেশা ও আত্মীয়তার কোন সম্পর্ক বা মিল নাই আজাদ মিয়ার সাথে। এমনকি বিশেষ আরও কিছু কারণে আজাদ মিয়ার আসামী হওয়াটা পরিকল্পিত বলে মনে হয়েছে। এব্যাপারে বিস্তারিত জেনে জানানো হইবে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি সাবেক সেনা সদস্য ও বর্তমানে পোল্ট্রি ব্যবসায়ি। গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাক ছিলো। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews