1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত চুনারুঘাটে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার  হবিগঞ্জ-১ আসনে সিমি কিবরিয়াকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নাট্যকর্মী সুমিত দেবের মাতৃ বিয়োগ; হবিগঞ্জের সাংস্কৃতিকাঙ্গনে শোকের ছায়া প্রতিশ্রুতির বন্যা, বাস্তবতার খরা: নির্বাচন আর ভোটারের ভাবনা অস্তিত্বসংকটে নাসিরনগরে অসংখ্য খাল- বিল কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহের দোল উৎসব পালন বাহুবলে করাঙ্গী নদী থেকে মরা খাল: দখল ইস্যুতে নীরব প্রশাসন তোহফা’র উদ্যোগে চলছে মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণ

নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬

 

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সুদের টাকার লেনদেনকে   কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের মহিলা সহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর  উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর দক্ষিণ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুদের  লেনদেনের টাকা আদায়কে কেন্দ্র করে মঙ্গলবার(৩ মার্চ) রাতে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে।পূর্বের সেই ঘটনার জের ধরে বুধবার ৪ মার্চ সকালে  নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়ার বাসিন্দারা আরস মিয়ার লোকজনের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অর্ধশতাধিক  লোক আহত হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই ও মাধবপুর উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, পাওনা টাকা পরিশোধ নিয়ে দ্বন্দ্বে মঙ্গলবার রাতে আরস মিয়ার লোকজন নূরধন মিয়াকে মারধর করে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ রাতে পরিস্থিতি শান্ত করে। তবে বুধবার সকালে পুনরায় তারা সংঘর্ষে লিপ্ত হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, সংঘটিত এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে।  সংঘাত এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট