
পারভেজ হাসান লাখাই : লাখাই প্রেসক্লাবের কমিটি পুনর্গঠনকল্পে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১ মার্চ) বিকেলে উপজেলার বুল্লাবাজারস্থ শাহ বায়েজিদ (র.) ইসলামি একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়।
লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জালাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল,সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নির্বাহী সদস্য।আবদুল মোতালেব খান,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি।
সভার দ্বিতীয় পর্বে বর্তমান কমিটি বিলুপ্ত করে প্রেসক্লাব পুনর্গঠনের লক্ষ্যে আলী আহমেদ-কে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন নোমান মোল্লা,ইয়াকুব হাসান অন্তর,কামরুল হাসান সুজন, তোফাজ্জল হক।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ লাখাই উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে উপজেলার দাঙ্গা, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংবাদপত্রের মাধ্যমে তুলে ধরে তা রোধে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
সভায় আলোচনায় অংশ নেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর আলম মালু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ লায়েছ, ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ ওয়াহেদ, সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত, মহিউদ্দিন আহমেদ রিপন, আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন, অর্থ সম্পাদক সায়েদুর রহমান, নির্বাহী সদস্য নোমান মোল্লা, পারভেজ হাসান, আকিব শাহরিয়ার।
অনুষ্ঠান শেষে ইফতার মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি মাওলানা জালাল আহমেদ।
দ.ক.সিআর.২৬