1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

শায়েস্তাগঞ্জে সম্প্রীতি ও মানবিক মুল্যবোধ জাগরণে সেমিনার অনুষ্ঠিত 

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে শায়েস্তাগঞ্জে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠান গত ২৫ ফেব্রুয়ারি ইসলামি একাডেমি স্কুল এন্ড হাইস্কুল-এর হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন আল আমিন সাঈফী, উপজেলা সমন্বয়কারী, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হুদা মীনা, সিলেট বিভাগীয় সমন্বয়কারী, FPG। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ উপজেলা পিএফজি অর্ডিনেটর। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আবিদা খাতুন, শিক্ষক মোছাঃ খাইরুন্নেসা, শিক্ষক মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অলিম্পিয়াডে মেধার স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করেন সানজিদা ইসলাম নীলিমা, দ্বিতীয় মাহফুজা জাহান তানহা, তৃতীয় আফিরা ইবনাত ফাতেমা, চতুর্থ আদিব আব্দুল্লাহ, পঞ্চম হাদিন সালমা আধি, ষষ্ঠ ফজলে হাসান, সপ্তম জান্নাতুল ফেরদাউস জুঁই, অষ্টম সামিয়া ইসলাম, নবম সাবিহা জান্নাত মোহনা এবং দশম মোছাঃ মুনতাহা। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও মেডেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আয়োজক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন লিংকন, জুবায়ের, লাকি, শাহিন আলম, লুৎফুর রহমান, তৌহিদা সুলতানা ও মিজানুর রহমান সুমনসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews