1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার মধ্য ডোলনা গ্রামের একটি আকাশমনি গাছের বাগানে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাত প্রায় ১২টা ১০ মিনিটে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের কাউকে আটক করা না গেলেও বাগানের ভেতরে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগ থেকে তিনটি পোটলায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে র‍্যাব।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews