1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগে লাখাইয়ের আইনজীবী কারাগারে

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি: রাজধানী ঢাকায় এক বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগে লাখাই উপজেলার মানপুর গ্রামের বাসিন্দা আইনজীবী মো. শামসুল ইসলাম (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী রাজধানীর বিজয়নগরের মাহতাব সেন্টারের ১৬ তলায় অভিযুক্ত আইনজীবীর নিজস্ব চেম্বারে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগী নারী পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মামলার হাজিরার তারিখ জানতে গত ২৯ জানুয়ারি রাতে আইনজীবীর চেম্বারে গেলে অভিযুক্ত আইনজীবী তাকে অপেক্ষা করতে বলেন। একপর্যায়ে মামলার তারিখ জানানোর পর চেম্বার থেকে বের হতে চাইলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি কাউকে জানালে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী নারী পেশায় একজন কাপড় ব্যবসায়ী। ব্যবসা সংক্রান্ত মামলায় তিনি পূর্বে কারাবন্দি ছিলেন এবং গত বছরের ২৪ জুন অভিযুক্ত আইনজীবীর মাধ্যমে জামিন পান। এরপর থেকেই তার মাধ্যমে নিয়মিত মামলার হাজিরা দিচ্ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক রয়েল হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জামিন শুনানি ছাড়াই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews