
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারের মাদক ব্যবসায়ী আকরাম এমরান ইয়াবাসহ গ্রেফতার হয়েছে কয়েক বার। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় সে ক্ষুব্ধ ও ঈর্ষান্বিত হয়ে এখন সাংবাদিকের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে।
স্থানীয় সাংবাদিক মহল এ ঘটনাকে নিন্দা জানিয়ে বলেন— সত্য সংবাদ প্রকাশের কারণে একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকের সম্মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে।
এ অবস্থায় সাংবাদিকরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন অপপ্রচার রটনাকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
উল্লেখ্য যে, মোঃ আকরাম ইমরান চুনারুঘাট উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও একাধিক মাদক মামলার আসামী। এছাড়াও উপজেলার আমুরোড বাজারে চুরি, মারামারিসহ অসংখ্য ফেইক আইডি ও অপকর্মের হুতা সে।
তার বিরোদ্ধে কেও কিছু বললে বা লিখলেই সে স্যোসাল মিডিয়ায় মানহানীকর মিথ্যাচার করে বেড়ায়, এই ভয়ে কেও কোন প্রতিবাদ করে না।
এমতাবস্থায় সাংবাদিকসহ স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
দ.ক.সিআর.২৫