1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

সাংবাদিকের নামে ফেসবুকে অপপ্রচারের বিরোদ্ধে মামলা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

 

হাকীম নোমানী, ছাতক: সুনামগঞ্জের ছাতকে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ভুয়া তথ্য ও কুৎসা রটনার মাধ্যমে সাংবাদিকদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহির ছাতক উপজেলা প্রতিনিধি মো. ফজল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ছাতক পৌরশহরের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মো. তানভির আহমেদ জাকির এবং উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের আবদুস সালামকে আসামী করা হয়েছে।

জানা যায়, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর আবদুস সালামের প্রত্যক্ষ সহযোগিতায় তানভির আহমেদ জাকির ফেইসবুকে মিথ্যা ও বানোয়াট পোস্ট প্রকাশ করেন। এতে ছাতক প্রতিনিধিসহ দৈনিক সমকাল, উত্তরপুর্ব ও নিউএজের সাংবাদিক শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। মিথ্যা অভিযোগ ও অনুমতি ছাড়াই ছবিসহ বিভ্রান্তিকর পোস্টের মাধ্যমে সামাজিকভাবে তাদের হেয় করা হয়।

বাদী ফজল উদ্দিন জানান, এই মিথ্যা ও মানহানিকর কার্যক্রম পেশাগত মর্যাদা ও সম্মানহানির কারণ হয়েছে। তাই আইনি প্রতিকার চেয়ে তিনি আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার আইনজীবী এ্যাডভোকেট আবুল ফজল মোহাম্মদ ফাহিম নিশ্চিত করেছেন, আদালত মামলাটি আমলে নিয়ে ছাতক থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট