1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

মাধবপুরে বালুভর্তি ট্রাক থেকে ২৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

 

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে সন্দেহজনক একটি বালুভর্তি ট্রাক তল্লাশি করে বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত পণ্য আইনানুগভাবে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং চোরাচালান চক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট