1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাখি এলাকায় খোয়াই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

কারাদণ্ডের আদেশপ্রাপ্ত ফরিদ মিয়া (৪৫) উপজেলার একডালা গ্রামের বাসিন্দা এবং পেশায় ট্রাক্টরচালক। বৃহস্পতিবার (০১ জানুয়ারী) সকালে তাকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

গত বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে বালু বহনে ব্যবহৃত একটি ট্রাক্টরও আটক করা হয়।

ইউএনও মো: জিয়াউর রহমান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযুক্ত ব্যক্তিকে এক মাসের কারাদ- প্রদান করা হয়েছে। আটক ট্রাক্টরটি উপজেলা পরিষদ মাঠে রাখা হয়েছে। তিনি বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিবর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট