1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

বিজিবি’র অভিযানে ভারতীয় কসমেটিক্স, ঔষধ, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র জব্দ

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

মহিবুর তালুকদার শিবলু, সীমান্ত প্রতিনিধি : হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস, ঔষধ, গরু, ওয়াকিটকি সেট এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) আটক করেছে। যার সর্বমোট সিজার মূল্য ১ কোটি ১৫ লক্ষ ২৭ হাজার ৩৫০ টাকা।

৫৫ বিজিবির ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন সাতছড়ি তেলিয়াপাড়া রোডে ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুইটার মধ্যে সন্দেহজনক একটি মিনিট্রাক ও একটি মিনি কাভার্ডভ্যান তল্লাশী করে ভারত হতে অবৈধ পথে আনা বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স যেমন ক্লোপজি ক্রীম, বডি লোশন, ফেসওয়াশ, ফেস পাউডার, রং ফর্সাকারী নিম্নমানের ক্রীম এবং বিপুল পরিমাণ অবৈধ ঔষুধ আটক করে যার মূল্য প্রায় এক কোটি চোদ্দ লক্ষ টাকার অধিক।

এছাড়াও, ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশের সংবাদের প্রেক্ষিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক সময় বিকাল চারটায় সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ফরেস্ট এলাকা নামক স্থানে গোপনে টহল পরিচালনা করতে থাকে। এক পর্যায়ে চোরাকারবারীরা ভারত হতে একটি গরু, ওয়াকিটকি সেট এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে আসার প্রাক্কালে বিজিবির টহলদল ধাওয়া করলে ভারতীয় গরু এবং সাথে থাকা ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র (হাসুয়া) রেখে দৌড়ে পালিয়ে যায়। অত:পর ঘটনাস্থল হতে মালিকবিহীন অবস্থায় ০১ টি ভারতীয় গরু, ওয়াকিটকি সেট এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭৩ হাজার ৮৫০ টাকা।

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যথাক্রমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews