1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

আজমিরীগঞ্জে প্রেমের বলি কামদেবের মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

 

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে পুকুর থেকে কামদেব দাস (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের দীঘলবাগ এলাকার সুকুমার দাসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কামদেব দাস আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের বদলপুর স্কুল হাটী গ্রামের অশ্বিনী দাসের পুত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন পুকুরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত কামদেব দাসের বড় ভাই যুবরাজ দাস বলেন, একই এলাকার শংকর দাসের মেয়ের সাথে কামদেবের প্রেমের সম্পর্ক ছিলো। বিষয়টি নিয়ে গত রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় দুই পরিবারের লোকজনের মধ্যে ঝামেলা বাঁধে। এরপর রবিবার রাত থেকেই নিখোঁজ ছিলো কামদেব দাস।

স্থানীয় ইউপি সদস্য শ্যামল দাস বলেন, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন দীঘলবাগ এলাকার সুকুমার দাসের পুকুরে মরদেহটি দেখতে পায়৷ পরে বিষয়টি থানায় অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে আসেন। শুনেছি তার একই এলাকার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে কি ঝামেলা ছিল।

আজমিরীগঞ্জ থানার তদন্ত অফিসার বিশ্বজিৎ পাল বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়াধীন ও বিষয়ের তদন্ত অব্যাহত রয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews