1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

 

নাজমুল ইসলাম হৃদয়:
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৪২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তির নাম জাবেদ মিয়া (৩৫)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের আব্দুল সোবহানের ছেলে।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম হবিগঞ্জ সদর মডেল থানার পৈল উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় স্থানীয় শাহজাহানের বসতঘরের বারান্দা সংলগ্ন প্রথম কক্ষের খাটের তোষকের নিচ থেকে লুকিয়ে রাখা ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই জাবেদ মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শামীম মিয়া বলেন, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে ডিবি পুলিশের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।”

হবিগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে, যা ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews