1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

হবিগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর বর্ণিল উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি: জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, হবিগঞ্জের আয়োজনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর শুভ উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শচীন্দ্র কলেজ ও সৈয়দ উদ্দিন ডিগ্রি কলেজ। খেলাটি ছিল উত্তেজনাপূর্ণ ও দর্শকপ্রাণবন্ত। নির্ধারিত সময়ে শচীন্দ্র কলেজ ২–১ গোলের ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ও শচীন্দ্র কলেজের প্রভাষক সুকান্ত গোপ, খোয়াই থিয়েটারের নাট্যকর্মী, হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অভিনয়শিল্পী, শব্দকথা লেখক–পাঠক ফোরামের কেন্দ্রীয় সদস্য ও গণমাধ্যমকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ, খোয়াই থিয়েটারের নাট্যকর্মী হাসান মাহমুদ এবং অভিক রোহান।

খেলা শেষে চৌধুরী তাওহীদ বিন আজাদ বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন টুর্নামেন্ট শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বগুণ, দলগত সমন্বয় ও সৃজনশীলতা বাড়াতে বিশেষভাবে সহায়ক। নিয়মিত খেলাধুলা তরুণদের নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখে এবং গড়ে তোলে একটি স্বাস্থ্যসম্মত ও সচেতন প্রজন্ম।”

দিনব্যাপী প্রতিযোগিতা জুড়ে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উচ্ছ্বাস আর খেলোয়াড়দের উদ্যমী অংশগ্রহণ। আয়োজকরা আশা করছেন—আগামী দিনগুলোতে টুর্নামেন্ট আরও রোমাঞ্চকর ম্যাচ উপহার দেবে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews