Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

হবিগঞ্জ সদর হাসপাতালে র‌্যাবের অভিযানে ৯ দালাল আটক, ১৫ দিনের কারাদন্ড

By কালনেত্র
অক্টোবর ২৮, ২০২৫ 1 Min Read
০

 

হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ সদর হাসপাতালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) এর অভিযানে নয় দালালকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জের কোম্পানী কমান্ডার শাহ আলমের নেতৃত্বে এ অভিযান করা হয়।

আটককৃতরা হলো, বানিয়াচং উপজেলার কান্দিপাড়া গ্রামের প্রশন্ন দাসের ছেলে অশিত দাশ (৪০),সদও উপজেলার পইল গ্রামের আরজ আলীর ছেলে রমিজ আলী রনি (২৭), হবিগঞ্জ শহরের আনন্তপুর এলাকার আইদও শাহ এর ছেলে মোঃ কামাল শাহ (২৫), আনন্দপুর এলাকার আকল আলীর ছেলে আসাদুজ্জামান রিপন (৪৩), সুনামগঞ্জ জেলার হাতিয়া গ্রামের হরুফ মিয়ার ছেলে কাউছার (৩০), বানিয়াচং উপজেলার সতমুখা গ্রামের মজর আলীর ছেলে বিলু মিয়া (৪২), চুনারুঘাট উপজেলার ফুলগাও গ্রামের বেলাল মিয়ার ছেলে আব্দুল খালেক মিয়া (২৭), আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের নিকুঞ্জ ঘোষের ছেলে নিতু ঘোষ (৩৫) ও হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের নিখিল রায়ের ছেলে সৌরভ রায় (২২)

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মহসিন মিয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।

র‌্যাব ৯ শায়েস্তাগঞ্জ কোম্পানী কমান্ডার শাহ আলম বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকায় দালাল চক্রের উপদ্রব বেড়েছে। এদের খপ্পরে পড়ে অনেকে নিঃস্ব হচ্ছেন। বিষয়টি আমাদের নজরে এলে অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মহসিন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ ২৫০শয্যা আধুনিক সদর হাসপাতালে অভিযান করে। এসময় নয়জন দালালকে আটক করা হয়। যারা সরকারী হাসপাতাল থেকে রোগীকে ফুসলিয়ে বিভিন্ন বেসরকারী হাসপাতালে নিয়ে যায়।

শাহ আলম, কোম্পানী কমান্ডার, র‌্যাব ৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প।

মোঃ মহসিন মিয়া, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, এ আদেশ প্রদান করেছেন।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

চুনারুঘাটে কবরস্থান পরিস্কার করে প্রশংসায় ভাসছে একদল যুবক

Next

চুনারুঘাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র