Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জন আটক

By কালনেত্র
অক্টোবর ১২, ২০২৫ 1 Min Read
০

 

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১২ অক্টোবর) ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম এর নেতৃত্বে, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালিত হয় উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ ছিল। অভিযান চলাকালে বালু উত্তোলনের সময় হাতেনাতে ১৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।

অভিযানে উপস্থিত থাকা সাব-ইন্সপেক্টর (এসআই) মৃদুল বলেন,“এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসনের সঙ্গে আমরা সব সময় সহযোগিতা করে যাব।”

আটককৃতরা হলেন — উলুকান্দি গ্রামের তৈয়ব আলীর পুত্র নুর উদ্দিন (৩৩), নিশাপট গ্রামের শাহজাহান মিয়ার পুত্র জাকারিয়া (২৬), আব্দুল্লাপুর গ্রামের মতলিব মিয়ার পুত্র শাহজাহান মিয়া (৩২), কাঠালবাড়ি, শানখলা গ্রামের
শহিদ মিয়ার পুত্র শাহীন মিয়া (২১), পূর্ব পঞ্চাশ গ্রামের আবদুল জলিলের পুত্র ওয়াহিদ মিয়া (২৩), মহিমাউড়া, শানখলা গ্রামের আব্দুল হাইর পুত্র আব্দুল করিম জুনেদ (১৯) কাঠালবাড়ি গ্রামের মো. আইদর আলীর পুত্র মো. ইউসুফ (২৩), হলহলিয়া বাবুল মিয়ার পুত্র মো. এনামুল হক (১৯), ডেউয়াতলী, শানখলার আব্দুল মন্নানের পুত্র মো. জামাল মিয়া (২১), ফান্দ্রাইল, শানখলার মতিন মিয়ার পুত্র রিপন মিয়া (২৪), বরমপুর গ্রামের মো. মহিদুল আলীর পুত্র মো. নয়ন মিয়া (২২), দেউন্দি গ্রামের আনজব আলীর পুত্র মো. আতর আলী (৪২), মো. আনজব আলীর পুত্র মো. নুরুল ইসলাম (৪৩), কাঠালবাড়ি, বদরগাজির ওয়াহিদ মিয়ার পুত্র মো. সারাজ মিয়া (৩০)।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ধ্বংসকারী অবৈধ বালু উত্তোলন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

আড়ং ও গ্রামীণ নারীদের শ্রম শোষণ

Next

বরগুনা শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র