Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

সুন্দরবনে নিষিদ্ধ খালে মাছ ধরার সময় ৪ জেলে আটক

By কালনেত্র
অক্টোবর ১১, ২০২৫ 1 Min Read
০
নাজমুল ইসলাম,শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যে নিষিদ্ধ দুধরাজ খালে অবৈধভাবে মাছ ধরার সময় চার জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এসময় জব্দ করা হয়েছে লক্ষাধিক টাকার গলদা ও সাদা মাছ, দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা।
শনিবার (১১ অক্টোবর) সকালে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম–১ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক জেলেরা হলেন—লিটন মাতুব্বর (৪৫), তাইজুল হাওলাদার (১৮), আবু খালেক মৃধা (৫০) ও হামিদ হাওলাদার (৫২)। তাদের বাড়ি শরণখোলা উপজেলার বকুলতলা ও সোনাতলা গ্রামে।
বন বিভাগ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “অভয়ারণ্যের নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করে মামলা করা হয়েছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
দ.ক.সিআর.২৫
Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের দাবিতে বরগুনায় শিক্ষক পরিষদের মানববন্ধন

Next

শায়েস্তাগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ২ ব্যবসায়িক আটক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র