1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহৃত হাফেজ আব্দুল বাছির উদ্ধার ঘুষকাণ্ডে চুনারুঘাট থানার এএসআই অতনু বণিক ক্লোজড নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী প্রকৃতির ভাষা ক্যামেরায় ধরছেন যিনি মাধবপুরে ১৬ পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে সাবেক মেয়রের মতবিনিময় চুনারুঘাটে ওসি সাইফুলের নেতৃত্বে সাঁড়াশি অভিযান: ছাত্রলীগের সভাপতি সুমন গ্রেপ্তার ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরেনি বানিয়াচংয়ের মাদ্রাসাছাত্র জিহাদ কথিত মাও আফজল হোসেন আশিকীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ, চুনারুঘাটে সংবাদ সম্মেলন মধ্যবিত্ত কি নতুন দরিদ্র? চুনারুঘাটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহৃত হাফেজ আব্দুল বাছির উদ্ধার

কাজী মাহমুদুল হাসান সুজন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অপহরণের ২ দিন পর কেরানীগঞ্জ থেকে হবিগঞ্জের এক প্রবাসী হাফেজকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া প্রবাসী হাফেজ হবিগঞ্জ পৌর শহরের উমেদনগরের আব্দুল খালেকের পুত্র হাফেজ আব্দুল বাছির।

৩০ সেপ্টেম্বর পল্টন থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বাছির দৈনিক খোয়াইকে জানান, তিনি গত দেড় বছর পূর্বে সৌদি আরব যান। সেখানে একটি কোম্পানিতে তিনি চাকুরী করতেন। হঠাৎ সৌদি সরকার তাদের ২৮ সেপ্টেম্বর একটি ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাটায়। একই ফ্লাইটে সৌদি আরব থেকে একই কোম্পানিতে কাজ করা দুই যুবক তার সাথে আসে।
ঢাকা নামার পর কৌশলে তাকে সাথে আসা ২ যুবক অপহরণ করে কেরানীগঞ্জে নিয়ে একটি রুমে আবদ্ধ করে রাখে। সাথে থাকা মোবাইলটিও নিয়ে যায়। সেখানে দুই দিন আটক রেখে চায়নিজ চাকু দিয়ে হাত ও গলা কাটতে চাইলে হাফেজ বাছির তাদের কাছে প্রান ভিক্ষা চেয়ে বাচে। পরে তারা তার বাড়িতে কল দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।
পরে হাফিজ বাছিরের পরিবারও হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে বিষয়টি অবগত করেন।

এরই প্রেক্ষিতে সৈয়দ মুশফিক আহমেদ তার ঘনিষ্ট ডিএমপি উপ-পুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী (পিপিএম) এর সহযোগিতা নিয়ে স্থানীয় থানায় অজ্ঞাত নামা ২ জনকে আসামি করে একটি অভিযোগ দেন।
পরে ডিএমপি পুলিশ গোয়েন্দা পুলিশের সহযোগিতা নিয়ে কেরানীগঞ্জের একটি নির্জন রুম থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে সমজিয়ে দেয়।

হাফেজ বাছির তাকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করায় ডিএমপি উপ-পুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী (পিপিএম), ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews