1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন 

জামাল হোসেন লিটন
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জ জেলার চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ বিশ্বের খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন (Law) বিভাগে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তার এ অর্জনে চুনারুঘাটের শিক্ষাঙ্গনে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

দীপ্তিতা দাশের বাবা দিলীপ দাশ, দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং লাখাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক। তার মা মিতা দাশ, জোয়ারমাগুরউন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার দাদু প্রয়াত নিরঞ্জন দাশ (নিরঞ্জন সিটি) এবং দিদা চপলা দাশ।

ডিসিপি হাই স্কুলের শিক্ষক সাদ্দাম হোসেন জানান, দীপ্তিতা দাশের এ সাফল্য চুনারুঘাটের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। দীর্ঘদিন ধরে চুনারুঘাটের শিক্ষার্থীরা দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখলেও, এমন অর্জন সেই স্বপ্নকে আরও বাস্তব ও দৃশ্যমান করে তুলেছেন।

চুনারুঘাটের শিক্ষানুরাগীরা বলেন, দীপ্তিতা দাশ চুনারুঘাটের সন্তান একজন আদর্শ ও অনুপ্রেরণার প্রতীক। তার সাফল্য অনুসরণ করে উপজেলার আরও শিক্ষার্থী ভবিষ্যতে বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ অর্জন করবে—এমন প্রত্যাশা তাদের।দীপ্তিতার এ অসামান্য অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।

দ.ক/জেএইচএল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews