1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক ও কমিটি গঠন

মোঃ আমীর হোসেন সোহাগ
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

২৬ শে আগষ্ট রোজ বুধবার সিলেট প্রেস ক্লাবে সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নিরাপদ ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সামাজিক সংগঠন, মানবিক মানুষ ও সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শিপলু রাহাত ও গিয়াস সানির পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল ইসলাম।মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবিক চক্ষু চিকিৎসক ও সংগঠক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক উৎফল বড়ুয়া, লেখক, সাংবাদিক ও সংগঠক আমীর হোসেন সোহাগ,আসাদুজ্জামান নুর, নজরুল ইসলাম, সোলেমান হুসেন চন্দু, ফারুক আহমেদ, মো. আবু ইউসুফ, সংগঠক সিদ্দিকা রুনা সুলতানা, সফিকুর রহমান, জিল্লুর রহমান, কবির আহমেদ সোহেল, আমিরুল ইসলাম চৌধুরী, লিপি খানম, মুহিবুর রহমান চৌধুরী, আজিজুল ইসলাম, সাংবাদিক জুবের আহমেদ সার্জন ও শাহান উদ্দিন নাজুসহ অনেকে।

মুখ্য আলোচক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেন, নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সিলেট বিভাগসহ সারাদেশে পরিষদের কার্যক্রম ছড়িয়ে দিতে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। তিনি যাতায়াত ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শামসুল ইসলাম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা করেন। তিনি নিরাপদ যাতায়াত বাস্তবায়নে পরিষদের উদ্যোগের সফলতা কামনা করে সংগঠনটির পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, নিরাপদ যাতায়াত কোনো বিলাসিতা নয়—এটি মানুষের মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews