1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
চাটপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ছাত্রকে ছু/রি/কা/ঘা/ত হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৃতির আয়নায় আত্মপরিচয়, ভালোবাসা ও বাংলাদেশের অনন্ত সৌন্দর্য আজমিরীগঞ্জে নেশাগ্রস্থ পুত্রের হাতে ক্যান্সার আক্রান্ত পিতা খুন ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জের তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি বাজারে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহৃত হাফেজ আব্দুল বাছির উদ্ধার ঘুষকাণ্ডে চুনারুঘাট থানার এএসআই অতনু বণিক ক্লোজড নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী

হবিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সেমিনার ও গুণীজন সংবর্ধনা

আল আমিন সাঈফী
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সেমিনার ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের আলেম, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইফুর রহমান। এরপর নাতে রাসুল (সা.) পরিবেশন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলী আকবর রেজা।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত আল্লামা ছাহেব কিবলা সিরাজনগরী (মাঃজিঃআঃ)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেটের উপাচার্য ড. জহিরুল হক শাকিল এবং সাউদার্ণ ইউনিভার্সিটি, চট্টগ্রামের বিভাগীয় প্রধান ড. সৈয়দ জালাল উদ্দিন আল-আজহারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন হযরতুল আল্লামা শাহ জালাল আহমদ আখঞ্জী, মাওলানা মুনিরুজ্জামান উসমানী, অধ্যক্ষ মাওলানা আলী মুহাম্মদ চৌধুরী, উপাধ্যক্ষ মাওলানা সোলাইমান খাঁন রব্বানীসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অধ্যক্ষ গুলাম সারোয়ার আলম, কাজী আবুল খায়ের সানু ও কাজী সাইফুল মোস্তফা।

সেমিনারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও মানবতার কল্যাণে তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের জন্য নিবেদিত ১২ জন ব্যক্তিকে মরণোত্তর ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে সম্মাননাপ্রাপ্তদের অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।

পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে পীরে তরিকত আল্লামা ছাহেব কিবলা সিরাজনগরী (মাঃজিঃআঃ)-এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

‘আহলে সুন্নাত ওয়াল জামা’আত, হবিগঞ্জ’-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews