1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন লংলা আধুনিক ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎বাহুবলে সরকারি রাস্তার উপর ঘরের সিঁড়ি, ইউপি সদস্যের নিরবতায় স্থানীয়দের ক্ষোভ গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত এক ভাই আ.লীগ, এক ভাই বিএনপি, অপর ভাই মাদক কারবারি: একসঙ্গে তিন ভাইকে ঘিরে জমি দখল ও মাদকের অভিযোগে বাহুবলে চাঞ্চল্য বাড়ীর রাস্তা নিয়ে বিরোধ, কোর্টে যাওয়ার পথে নিরপরাধ পরিবারকে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তার: অপকর্মের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ চুনারুঘাটে স্কুল ছাত্র নিখোঁজ বাহুবলে ৯টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ: নেপথ্যে আমির আলী গং

বানিয়াচংয়ে চলাচলের অনুপযোগি রাস্তার ভোগান্তি কমাতে নিজস্ব উদ্যোগে এলাকাবাসীর সংস্কার

বানিয়াচং প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত বানিয়া মহল্লা থেকে লামাপাড়া মহল্লা পর্যন্ত বিস্তৃত অভ্যন্তরীণ রাস্তাটির বেহাল দশা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো ছোঁয়া না লাগায় সামান্য বৃষ্টিতেই কাঁচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে চরম দুর্ভোগে ফেলছে স্থানীয় হাজারো বাসিন্দাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা জুড়ে কাদা জমে যায় এবং ছোট-বড় গর্তের সৃষ্টি হয়। ফলে পথচারীসহ যানবাহন চলাচলের জন্য রাস্তাটি একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে স্কুলের কোমলমতি শিক্ষার্থী, বয়োবৃদ্ধ এবং অসুস্থ রোগীদের যাতায়াতে চরম নাজেহাল হতে হচ্ছে। প্রায়শই পণ্যবাহী বা যাত্রীবাহী ঠেলাগাড়ি ও রিকশা কাঁদায় আটকে গিয়ে উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটছে।

সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না পেয়ে বাধ্য হয়ে দুর্ভোগ কমাতে একজোট হয়েছেন এলাকাবাসী। নিজেদের শ্রম ও অর্থায়নে তাঁরা সাময়িকভাবে রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য সংস্কার কাজ শুরু করেছেন। গ্রামবাসী নিজ উদ্যোগে মাটি, ইট ও খোয়া ফেলে খানাখন্দ ভরাট করার চেষ্টা চালাচ্ছেন।

এলাকাবাসী জানান, “সামান্য বৃষ্টি হলেই এই রাস্তায় হাঁটাচলা করা অসম্ভব হয়ে পড়ে। যানবাহন তো দূরে থাক, পায়ে হেঁটে চলাচল করতেই কাদায় আটকে যেতে হয়। ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারে না। বহুবার জনপ্রতিনিধিদের বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা নিজেরা চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সাময়িক চলাচলের উপযোগী করার কাজ করছি। তবে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই রাস্তাটি পাকা করে আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা হোক।”

বানিয়া মহল্লা ও লামাপাড়া মহল্লার ভুক্তভোগী সাধারণ জনগণ এই দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি পেতে স্থানীয় প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পাকাকরণের জোর দাবি জানিয়েছেন।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews