1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

বাহুবলে ৯৭ লাখ টাকার ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, আটক ৫

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৯৭ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বাহুবল মডেল থানা পুলিশ। এ সময় ট্রাকভর্তি ৩৩৩ বস্তা জিরা উদ্ধার করা হয় এবং চোরাচালানের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই ইব্রাহিম আখন্দ সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন চেকপোস্ট-০৪ ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানাধীন মিরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি ট্রাক তল্লাশি করে ৩৩৩ বস্তা ভারতীয় চোরাচালানি জিরা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

অভিযানে উদ্ধারকৃত জিরার মোট ওজন ৯ হাজার ৯৯০ কেজি। জিরাগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। জব্দকৃত ট্রাকসহ উদ্ধারকৃত আলামতের সর্ব মোট মূল্য প্রায় ৯৭ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা।অভিযানে জিরাসহ ট্রাকটি জব্দ করা হয়।

পরে আটক পাঁচজনের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে বাহুবল থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। রাত্রিকালীন চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্তপথে চোরাচালান প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “চোরাচালান প্রতিরোধে জনসাধারণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি চোরাচালান বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য জানলে তা পুলিশকে অবহিত করার আহ্বান জানাই।”

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews