1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

মাধবপুরে ডিবির অভিযানে ৩৬টি চোরাই মোবাইলসহ যুবক আটক

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় মো. শাহিন আলম রবিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়।

রোববার (১২ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সায়হাম ফিউচার কমপ্লেক্সের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে এসআই মো. তারিকুল ইসলামসহ একটি দল অভিযান চালিয়ে শাহিন আলম রবিনকে আটক করে। পরে তার হেফাজত থেকে আইফোন, ভিভো, রিয়েলমি, রেডমি, টেকনোসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার ৯০০ টাকা।

আটক শাহিন আলম রবিন মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর গ্রামের শামছুল আলম খানের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews