শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট থেকে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে প্রভাবশালী শ্যালকের হামলায় এক নিরিহ কিশোর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মাধবপুরে শ্যামলী পরিবহনে অভিযান, গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী মূল্যায়িত না হয়েও বললেন, “ভালো আছি” কাজী শাহেদ  দরুদ শরীফ | দুরুদে ইব্রাহিম একজন জনবান্ধব ও আলোকিত পুলিশ কর্মকর্তা বাহুবলের ওসি সাইফুল ইসলাম সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত  বন কর্মকর্তা পরিচয়ে লস্করপুর ও শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির মহোৎসব: ছবি তুলতে সাংবাদিকদের বাধা বন্যা: প্রকৃতির একার নয়, আমাদেরও দায় আছে: খালিদ হাসান বৃন্দাবন সরকারি কলেজ হোস্টেলে ব্যতিক্রমী আয়োজনে গায়ে হলুদ

চুনারুঘাট থেকে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মোঃ রহমত আলী: হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে চুনারুঘাট থানাধীন শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আটক করে।

র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সিলেট জেলার সীমন্তবর্তী এলাকা থেকে কতিপয় ব্যক্তি একটি সাদা রংয়ের প্রাইভেটকারযোগে মাদকদ্রব্যসহ হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছে।

উক্ত সংবাদ পেয়ে র‍্যাবের আভিযানিক দলটি আনুমানিক সকাল ৯. ৫০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন উবাহাটা এলাকায় শায়েস্তাগঞ্জ টু হবিগঞ্জগামী রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্ট পরিচালনাকালে একটি সাদা রংয়ের প্রাইভেটকার সিগন্যাল দিয়ে থামালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি প্রাইভেটকার থেকে নেমে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদ্বয়কে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তাদের হেফাজতে মাদকদ্রব্য ইসকফ সিরাপ রয়েছে। পরবর্তীতে তাদের দেখানো মতে প্রাইভেটকারের ৪টি দরজার সাইড বোর্ডের ভেতর থেকে ৩৯০ বোতল ইসকফ সিরাপ ও প্রাইভেটকারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি নরসিংদী জেলার শিবপুর থানার মিরারগাঁও গ্রামের আমির হুসেনর ছেলে জাহিদুল ইসলাম (২৩) ও দত্তেরগাঁওয়ের জিলন মৃধার ছেলেমোঃ ফয়সাল মৃধা (২৫)।

দ.ক/আরএ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews