বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বৃন্দাবন সরকারি কলেজ হোস্টেলে ব্যতিক্রমী আয়োজনে গায়ে হলুদ হবিগঞ্জে নতুন দৈনিক ‘রূপান্তর সময়’ এর ডিক্লারেশন অনুমোদন রাজার বাজার ব্রিজের ভাঙন পরিদর্শন করলেন ইউএনও গালিব চৌধুরী চুনারুঘাটে ভাঙন আতঙ্ক: ঝুঁকিতে ১৫ পরিবার, পাউবোর কাজে অনিয়মের অভিযোগ সংসদে নাসিরনগর – মাধবপুর সড়ক সংস্কারের দাবিতে এমপি ফয়সল প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে বাড়ছে খোয়াই নদীর পানি, হবিগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা মাধবপুরে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, ঝুঁকিতে বসতঘর আইনজীবীদের মত সাংবাদিকদেরও নিবন্ধনে আনার প্রস্তাব সরকারের রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট কর্তৃক Restoring Family Links শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুনারুঘাটে ভাঙন আতঙ্ক: ঝুঁকিতে ১৫ পরিবার, পাউবোর কাজে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের নালমুখ বাজার সংলগ্ন এলাকায় নদীভাঙন আবারও তীব্র আকার ধারণ করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভাঙন দ্রুত বিস্তৃত হচ্ছে। এতে হরিজন সম্প্রদায়ের রবিদাস পাড়ার অন্তত ১৫টি পরিবার চরম ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনাও হুমকির মুখে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে একই এলাকায় ভাঙন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ (বস্তা) ফেলে ভাঙন প্রতিরোধের কাজ করে। তবে এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজ ও অনিয়মের কারণে সেই প্রতিরক্ষা ব্যবস্থা টেকসই হয়নি। চলমান বন্যা পরিস্থিতিতে পানি বাড়তেই আবারও ভাঙন শুরু হয়েছে।

এলাকাবাসী জানান, ভাঙন অব্যাহত থাকলে রবিদাস পাড়ার ১৫টি পরিবার গৃহহীন হয়ে পড়বে। এছাড়া মিরাশি ইউনিয়ন পরিষদ কার্যালয়, সাবিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়, মুছিয়াখান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমপুর গাইছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসাসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকির মধ্যে রয়েছে।

এদিকে বাল্লা, বড়জোম, ছনখলা, লাদিয়া, নালমুখ, কাজিরখিল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কাজে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, যদি পূর্বের কাজটি সঠিকভাবে বাস্তবায়ন করা হতো, তাহলে বর্তমান পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে ভাঙনরোধে কার্যকর প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

দ.ক/সি.আর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews