1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে মাদকের বিরুদ্ধে কথা বলায় গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুর

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামে মাদকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বক্তব্য রাখায় ফজলুর রহমান ফুলমিয়া (আর্মি)-র বসতবাড়িতে গভীর রাতে হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দুধপাতিল গ্রামে মাদক নির্মূল ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে মাদক কারবারিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং তরুণ সমাজকে রক্ষায় অত্যন্ত জোরালো ও সাহসী বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুর রহমান ফুলমিয়া।

তার এই মাদকবিরোধী অবস্থানের জের ধরে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় মাদক চক্র।ফুলমিয়ার বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঘরের -জানালা ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। রাতের আঁধারে আচমকা এই হামলায় পুরো পরিবার ও এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সচেতন মহল এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এলাকাবাসীর দাবি, যারা সমাজকে মাদকমুক্ত করতে এগিয়ে আসছেন, তাদের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে এই হামলার সাথে জড়িত চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews