1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

চুনারুঘাটে ভারতীয় শাড়ী ও ফটকাসহ ছাত্রলীগ নেতা হিরণ পুলিশের হাতে আটক

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬

আব্দুর রাজ্জাক রাজু: হবিগঞ্জের চুনারুঘাটে ৬ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও ফটকাবাজি সহ পুলিশের হাতে আটক হয়েছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হিরন মিয়া (৪০)

সে দেওরগাছ ইউনিয়নের পশ্চিম দেওরগাছ গ্রামের আব্দুল হক মিয়ার পুত্র।

(৩ জুলাই) শুক্রবার সকালে আটক হিরন মিয়াকে হবিগঞ্জ কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে থাকে ভারতীয় শাড়ী ও ফটকাবাজি সহ আটক করেন চুনারুঘাট থানার ওসি সফিকুল ইসলাম।

পুলিশ জানায়,চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী হিরণ মিয়া দীর্ঘদিন যাবত ভারতীয় চোরাকারবারী করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ফটকাবাজি সহ তাকে আটক করেন। এ সময় তার সাথে থাকার আরো কয়েকজন চোরাকারবারী পালিয়ে যান।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৪২টি ভারতীয় শাড়ি ৮৪ হাজার টাকা,৪ হাজার ১শত ফটকাবাজি ৪ লক্ষ ১০ হাজার টাকা,৭২৫ টি ভারতীয় তৈরী বাজি,১ লক্ষ ১ হাজার ৫শত টাকা।যার বাজারমুল্য আনুমানিক ৫ লক্ষ ৯৫ হাজার টাকা বা ৬ লক্ষ টাকা হবে।

চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন,আরো বড় ভারতীয় বিভিন্ন পণ্যের চালান ছিল।কিন্তু রাস্তা খারাপ হওয়ায় আমাদের পৌছাতে একটু সময় লাগে।এই সুযোগে তারা কিছু মালামাল সরিয়ে নেয়।তবে চোরাকারবারি ও মাদক এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দ.ক/এআরআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews