1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত চেয়ারম্যান না থাকায় স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

বানিয়াচং হাসপাতালে নিম্নমানের খাবার- বাড়ছে ক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা। অভিযোগ উঠেছে, নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে এবং তরকারিতে মাছ ঠিকমতো প্রস্তুত না করেই দেয়া হচ্ছে রোগীদের।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রোগীদের জন্য দেয়া তরকারিতে দুই টুকরো আলু আর একটি শিং মাছ সম্পূর্ণ আস্ত অবস্থায় রাখা হয়েছে, মাছটি যা না কাটা, না পরিষ্কার করা। বিষয়টি মুহূর্তেই ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সরকারি দলের কয়েক নেতাকর্মী হাসপাতালের খাবারের মান সরেজমিনে পরিদর্শন করেন। তখনও নানা অনিয়মের চিত্র উঠে আসে। তবে এরপরও খাবারের মানে দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

হাসপাতালে ভর্তি একাধিক রোগী জানান, আমাদের যে খাবার দেয়া হয়, তা খাওয়ার উপযোগী না। মাছ-তরকারি ঠিকমতো রান্না করা হয় না, অনেক সময় দুর্গন্ধও থাকে। আরেক রোগীর স্বজন বলেন, রোগীরা এমনিতেই অসুস্থ, তার উপর এমন খাবার দিলে তাদের সুস্থ হওয়া তো দূরের কথা, আরও অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীমা আক্তার বলেন, বিষয়টি আমাদের নজরে আসে নাই। ভিডিওটি আমরা দেখবো। প্রতিদিন খাবার তদারকি করা হয়। গতকাল হয়তো করা হয়নি কারণ হলো দুইটা মিটিংয়ে উপস্থিত ছিলাম। তদারকি করা হয়নি বলে যে এমনটা হবে সেটা কিন্তু না। আমাদের পরিবারের মতোই খাবার তৈরী করা হয়। তারপরও যদি কোন কিছু হয়ে থাকে সেটা খটিয়ে দেখবো।

তিনি আরও জানান, হাসপাতালে রোগীদের জন্য নির্ধারিত মান বজায় রেখে খাবার সরবরাহ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত এ সমস্যার সমাধান ও রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

দ.ক/এইচবি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews