
জামাল হোসেন লিটন: চুনারুঘাটে মোবাইল কোটের অভিযানে জি ওয়ান বেকারীকে দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় চুনারুঘাট পৌরসভার ০১ নং ওয়ার্ডের গোগাউড়ায় জি ওয়ান বেকারিতে উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী ও চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন।
এসময় বেকারিটিতে বিভিন্ন ধরনের অসংগতি দেখা যায়। মোবাইল কোর্টের অভিযানে বেকারির ভেতর মানহীন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্যে বিধিবর্হিভূত লেবেলিং এর ব্যবহার করে বাজারজাতের অপরাধ উদঘাটিত হয়,
যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে নিয়ম মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, জনস্বার্থ সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দ.ক/জিএইচ