সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুর হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত চুনারুঘাটে আমুরোড স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত দারিদ্র্য, বেকারত্ব ও সংস্কৃতির সংকটে পিছিয়ে পড়ছে চুনারুঘাট অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি চুনারুঘাটের গাজীপুরে মাদক বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত  চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস চুনারুঘাটে জারুলিয়া দাখিল মাদ্রাসায় ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবিগঞ্জে আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ৫০ রানীগাওঁ গ্রীনল্যান্ড পার্কে অনুমতি ছাড়া ভিডিও ধারণ নিয়ে উদ্বেগ! বাহুবলে কমিউনিটি ক্লিনিকে তালা, ফিরে যাচ্ছেন রোগীরা; ব্যাহত স্বাস্থ্যসেবা

গাজীপুর হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

শেখ জাহাঙ্গির আলম: জলবায়ু পরিবর্তন ও বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ উপলক্ষে গাজীপুর হাই স্কুল এন্ড কলেজে সচেতনতামূলক সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ জুন (সোমবার) পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের উদ্যোগে “জলবায়ু পরিবর্তন ও বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬” উপলক্ষে এক সচেতনতামূলক সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু নাসের, সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। তাঁরা বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

“সবুজ হোক প্রকৃতি, নিরাপদ হোক আগামী প্রজন্ম।”

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews