1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে বসত বাড়িতে অনৈতিক ব্যবসার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

আল আমিন সাঈফী: শায়েস্তাগঞ্জ উপজেলার পুরান বাজার এলাকার বসত বাড়িতে অসামাজিক কার্যকালাপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার বাড়িটি ঘেরাও করে রাখেন স্থানীয়রা। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরান বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বাহির থেকে উঠতি বয়সি নারী সংগ্রহ করে এনে তাদের দিয়ে অনৈতিক ব্যবসা পরিচালনা করে আসছিলেন আব্দুল্লাহ মিয়া নামে এক ব্যক্তি। বিষয়টি গ্রামবাসী আঁচ করতে পেরে ওইদিন বাড়িটি ঘেরাও করে রাখেন তারা। এর আগেও একাধিকবার তাদের সতর্ক করা হয়।

সম্প্রতি ঘটনার পুনরাবৃত্তি হলে গত শুক্রবার রাতে স্থানীয়রা উত্তপ্ত হয়ে উঠলে বাড়ির মালিক সাবেক কাউন্সিলর আব্দুল মজিদকে খবর দেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছে সাবেক কাউন্সিলর আব্দুল মজিদ তল্লাশি চালিয়ে তিনটি কক্ষ থেকে কয়েকজন নারীকে পান, যাদের এর আগেও ওই বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। পরে তিনি উপস্থিত জনতাকে শান্ত করেন এবং সংশ্লিষ্টদের সেখান থেকে চলে যেতে বলেন।

এলাকাবাসী জানিয়েছেন, তাদের এলাকায় কোনো ধরনের সমাজবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা সতর্ক করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews