1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত  মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে চা শ্রমিক নেতা গ্রেপ্তার

চুনারুঘাটে জারুলিয়া দাখিল মাদ্রাসায় ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

 

স্থানীয় প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিনের জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আজ ২৮ জুন রোববার নানা জাতের ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত আলী সেলিম, প্রতিষ্ঠানের সকল শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলদ বৃক্ষ একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে, অন্যদিকে পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপস্থিত শিক্ষকবৃন্দ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং সবুজায়নের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews