চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৭কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে ।
হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় শনিবার (২৭ জুন) রাত ৯ঘটিকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালামন্ডল বটতলা চানু হাজীর বাড়ীর সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এই বিশেষ অভিযানে ১ জন মাদক কারবারীর নিকট থেকে ৭ কেজি গাঁজা মাদকদ্রব্য উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য- ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা।
প্রাপ্ত মাদকদ্রব্য জব্দসহ এ ঘটনায় জড়িত মাদক কারবারী মো: কামাল (২০)কে আটক করা হয়।সে উপজেলার চিমটিবিল খাস গ্রামের মো: হোসেনের ছেলে।
চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দ.ক.সিআর.২৬