1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

 

আব্দুর রাজ্জাক রাজু : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভোলারজুম গ্রামের একটি ঘর থেকে বাঁধা অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করেছেন বন প্রহরীরা।

(২৭ জুন)শনিবার বিকালে উদ্ধারের পর হরিণটিকে বর্তমান রেসস্কিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কালেঙ্গা বন বিট অফিসার আব্দুল্লাহ আল আমিন বলেন, চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা অভয়ারণ্য দেশের অন্যতম বনাঞ্চল। এখানে বেশ কিছু হরিণের বসবাস। আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার ভোলারজুম গ্রামের চকিদার বাড়ীর ইয়াকুত মিয়ার ঘরের একটি কক্ষে মায়া হরিণ আটক রয়েছে।

বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে বন বিভাগের লোকজন ভোলারজুম গ্রামে গিয়ে দেখতে পান, শিকারিরা হরিণটি দড়ি দিয়ে বেঁধে একটি ঘরে আটকে রেখেছেন। পরে তাঁরা হরিণটি উদ্ধার করেন এবং কালেঙ্গা রেঞ্জ কার্য্যালয়ের রেস্ককিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখেন।মায়া হরিণ টি সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।

চুনারুঘাট বন্যপ্রাণী জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী আব্দুল জাহির মিয়া বলেন,লোকালয়ে কিংবা চোরা শিকারিদের কবল থেকে হরিণ উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় বন বিভাগ, পুলিশ বা প্রাণী সংরক্ষণ সংস্থাকে খবর দিতে হবে। কোনো হরিণ আহত হলে স্থানীয়ভাবে চিকিৎসা না দিয়ে অভিজ্ঞ বনকর্মীদের হাতে তুলে দেওয়া উচিত।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন,হরিণ টি আটক করা উচিৎ হয়নি,বণ্যপ্রাণী শিকার বা আটক করা আইনগত অপরাধ।সামাজিক ভাবে আরো জনসচেতনতা সৃষ্টি করার আহবান জানান।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews