অভিযোগে অধ্যক্ষ মনছুরসহ দুই সহযোগীর বিরুদ্ধে অভ্যন্তরীণ কোন্দল, পরিবহণ, পরিক্ষা ফি ,অভিভাবক ছাউনি, লাইব্রেরী, বহিঃঅভ্যন্তরীণ ক্রীড়া, বিভিন্ন দিবস পালন নামে বেনামে প্রজেক্টে অনিয়মসহ অর্থ আত্মসাত করেন বলে জানা যায়।
এতে একাধিক ছাত্র ছাত্রী অভিযোগ তুলে প্রতিকার চাইলেও থামেনি অনিয়ম। বাধ্য হয়ে মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র (নাম প্রকাশ্যে অনিচ্ছুক) হবিগঞ্জ মৌলভীবাজার সমন্বিত দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে লিখিত অভিযোগ প্রেরণ করেন। দীর্ঘ দুই মাস হলেও কোন প্রতিকার আসেনি এসকল দুর্নীতি ও অনিয়মের।
এ বিষয়ে হবিগঞ্জে সমন্বিত দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে যোগাযোগ করলে উপ পরিচালক শোয়াইব আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত কার্যক্রম পরিচালনা করছি। দ্রুততম সময়ে আমরা একটি প্রতিবেদন দিয়ে ব্যবস্থা গ্রহন করবো।