সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারি বাহুবলে পুলিশের বিশেষ মহড়া, ওসির নেতৃত্বে টহল জোরদার জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ চুনারুঘাটে শত বছরের পুরনো কবরস্হানের রাস্তা কেটে ফেলার অভিযোগ  চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা রানীগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব রাজার বাজার স্কুল: অতীত দিনের স্মৃতিগাঁথা- সুভাষ চন্দ্র দেব ইসলামি স্বর্ণযুগের শ্রেষ্ঠ চিকিৎসক ইবনে সিনার মৃত্যুবার্ষিকী আজ চুনারুঘাটে কাজিরখিল সেতুর কাছেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন, সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন

চুনারুঘাটে শত বছরের পুরনো কবরস্হানের রাস্তা কেটে ফেলার অভিযোগ 

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের দৌলত খাঁ আবাদের শত বছরের একটি কবর স্হানের রাস্তা কেটে ফেলা হয়েছে।

জানা যায়, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলত খাঁ আবাদের সুতাং নদীর কাছে কয়েক শ বছরের একটি কবর স্হানের রাস্তাটি এলাকার চিহ্নিত ভূমি দস্যু দেওয়ান মিয়া তালুকদার (৫৫) এর নেতৃত্বে মুহিন মিয়া তালুকদার (২৬), তুহিন মিয়া তালুকদার (১৮), নাছিম মিয়া (২৩) এবং জাহাঙ্গীর মিয়া (৩০) কবর স্হানের ১২ ফুট পাশের রাস্তটি কেটে সরু/ছোট করে তিন ফুটের কম রেখে সবটুকু রাস্তা কেটে জমির সাথে মিশিয়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকার মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ভূমি দস্যুরা প্রভাবশালী ও দাঙ্গাবাজ হওয়ায় কেউ মুখ খুলতে রাজি হচ্ছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক দৌলত খাঁ আবাদের বেশ কয়েকজন মুরব্বি জানান, দুইশত বছরের পুরনো উক্ত কবর স্হানের ১২ ফুটের প্রশস্থ রাস্তা কিছু দিন আগে ভূমি দস্যুরা কেটে জমির সাথে মিশিয়ে দেয়। বর্তমানে ১২ ফুট প্রশস্হ রাস্তাটি তিন ফুটের কম রয়েছে।

কাচাঁ রাস্তাটি এমনিতেই বৃষ্টি বাদলে কর্দমাক্ত হয়ে যায়, যা লাশ নিয়ে যাওয়া আসা কষ্টকর। ভূমিদস্যূরা রাস্তাটি কেটে ফেলায় খাটিয়া দিয়ে লাশ নিয়ে যাওয়া এখন আর সম্ভব নয়।

এতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews