1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন

অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াল হবিগঞ্জ ব্লাড ব্যাংক  

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬

 

আল-আমিন সাঈফী: মানবতার সেবায় আবারও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে হবিগঞ্জ ব্লাড ব্যাংক ও বিভিন্ন সামাজিক সংগঠন। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের জোয়ার লালচাঁন্দ সুতাংপাড়া মুন্সি বাড়ির অসহায় বৃদ্ধ দম্পতি আব্দুল হাই (৬২) ও জায়েদা খাতুন (৬০)-এর পাশে দাঁড়িয়ে প্রায় ২৫ থেকে ২৬ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ব্লাড ব্যাংকের সম্মানিত সভাপতি এসআই সজল হোসেন, হাফেজ রাসেল আহমেদ, শেখ হাবিবুর রহমান সোহান, সাকিব আহমেদ রনি, শেখ মনিরুজ্জামান নাঈম, আবু তাহের আহমেদ হেলাল, কাজী পারভেজ মিয়া, সাজিদুর রহমান খায়ের, ইমন আহমেদ, ওয়াহিদুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় স্থানীয় মুরুব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ফজল মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুল হাই মিয়া, মোঃ লাল মিয়া, মোঃ আব্দুর রশিদ, মোঃ রুমান মিয়া, মোঃ সাইফুল ইসলাম ও সাকিব মিয়া।

এ মহতী উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সহযোগিতা প্রদান করেন মোঃ সাদেকুর রহমান, কাজী নুরুজ্জামান রাজীব, রাফি, মোঃ রিমন আহমেদ শীতল, জয়নাল আবেদীনসহ আরও অনেকে। এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

স্থানীয়রা জানান, অসহায় এই বৃদ্ধ দম্পতির দুরবস্থার কথা জানতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়িয়েছে হবিগঞ্জ ব্লাড ব্যাংক ও সামাজিক সংগঠনের সদস্যরা। তাদের এই মানবিক উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেছেন।

মানবতার সেবায় এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews